০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ২১ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১০১ শেয়ার
১৬৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ এপ্রিল) সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)
র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার খাড়াজোড়া এলাকার মারিয়া খাবারের হোটেলসহ বিভিন্ন হোটেলে মাদক কেনাবেচা হয়ে আসছিল। বিষয়টি র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে রূপগঞ্জের পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ এর চৌকশ টিম মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে অল্প পরিমাণ মাদক উদ্ধার করে। এরপর আসামির তথ্য অনুযায়ী, উপজেলার হরতকিতলা ভাইকিং পাম্পের পেছনে আলেয়া আক্তারের সিকদার মহলের ভাড়া বাসার খাটের নিচের প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর থেকে ৭০ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে র‌্যাব সদস্যরা মাদকসহ দুই আসামিকে কালিয়াকৈরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিদেরকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে ২১ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬