গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গাড়ী ভাংচুর ককটেল উদ্ধার
- প্রকাশিত হয়েছে: ০২:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ২০ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হোপলুন ইন্টিমেট লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার ২১শে এপ্রিল সকালে হোপ লোন থেকে ঝুট বের করা নিয়ে বিএনপির দুই গ্রুপের এই সংঘর্ষ হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন ওর রশিদ ভান্নারা এলাকার হোপলুন কারখানার সাথে চুক্তি ভিত্তিক ঝুটের ব্যবসা পরিচালনা করে আসছিলো। মঙ্গলবার (২১) এপ্রিল বিএনপি নেতা হারুন ওর রশিদের রাজনৈতিক কর্মী ও শ্রমিকরা কারখানা থেকে ঝুট আনতে গেলে গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ও সমর্থকরা বাঁধা দিলে হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় ককটেল বিস্ফোরণ, বিএনপি নেতা হারুনের গাড়ি ভাংচুর করে হামলাকারীরা । খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসার আগেই উভয় পক্ষ ঘটনা স্থল থেকে চলে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি অবিসফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন ওর রশিদ জানান,আমি গত ৫ আগস্টে পর থেকে কারখানা কতৃপক্ষের সাথে চুক্তি করে ঝুট কিনে আসছি। তার পর থেকেই ছাত্র দলের নাম ব্যাবহার করে গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো।আমি প্রতিবারের মত এবারও তাকে চাঁদা দিতে অস্বীকার করলে সকালে ফরহাদ হোসেন ও তার ক্যাডার বাহিনী আমার কর্মী ও শ্রমিকদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার গাড়ি চালকের হাতের রগ কেটে দেওয়াসহ ৯ জন কে যখম করে।তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় ফরহাদ ও তার বাহিনী আমার হোন্ডা ভেজেল গাড়ীটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেনের মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় নি।তবে তার কর্মী সমর্থকদের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান,সংঘর্ষের এ ঘটনায় ফরহাদ হোসেন গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান এঘটনায় কোন অভিযোগ হয়নি তবে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে, কোন অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে হোপ লোন ইন্টিমেট লিমিটেডের কতৃপক্ষের কাছে সাংবাদিক তথ্য নিতে গেলে ভিতরে প্রবেশ করতে দেয়নি কতৃপক্ষ










