০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ২

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০১:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ৬৯ শেয়ার
১২৩

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । পরে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
আহতরা হলো মন্ডলপাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে খবির উদ্দিন মোল্লা (৭০) ও সামসুদ্দীন সরকারের ছেলে সুমন সরকার (৪৫)। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকালে উপজেলার মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে খবির উদ্দিন মোল্লা ও বাদল মিয়াদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় উভয় পক্ষের ই আদালতে মামলা চলমান রয়েছে। এ ঘটনার জেরে শুক্রবার সকালে বাদল মিয়া ও তার ছেলে সবুজ সহ ১২-১৫ জন লোক নিয় খবির উদ্দিন এর পরিবারের উপর হামলা চালায়, ভাংচুর করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। এসময় খবির উদ্দিন ও তার মেয়ের জামাই বাধা দিতে এলে তারা আহত হন।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রকাশিত হয়েছে: ০১:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬