০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে নাইট ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৪:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৪৬ শেয়ার
৮২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পূর্ব চান্দুরা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খেলাটি শুরু হয়েছে।

৩২ দলের এই খেলায় অংশ নিচ্ছেন গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। দিনের বেলায় শ্রমিকরা খেলতে না পারায় রাতে এ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে খুশি শ্রমিক ও এলাকাবাসী।

গার্মেন্টস কারখানার শ্রমিক ও খেলোয়ার তৌহিদ ইসলাম বলেন, আমরা সারাদিন কারখানায় কাজ করি। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খেলা পাগল এবং ভালো খেলাধুলাও করতে পারে। তবে দিনের বেলায় কাজ থাকায় আমরা খেলার সুযোগ পাই না। রাতের এই আয়োজন এর মাধ্যমে আমরা এই সুযোগটি পেয়েছি। এটি আমাদের মত শ্রমিকদের জন্য খুবই দরকার ছিল।

খেলাটির আয়োজক সারোয়ার হোসেন আকুল বলেন, আমাদের এই এলাকাটি শিল্প অধ্যুষিত। হাজার হাজার শ্রমিক এখানে বসবাস করে কিন্তু খেলার সুযোগ পায় না। তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এই আয়োজন। খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করছেন তারা সবাই বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিক। আগামী ১৪ ফাইনালের মাধ্যমে খেলাটির সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেতা সাইজুদ্দিন আহম্মেদ। উদ্বোধন করেন খাজা বদরুদ্দোজা মর্ডাণ হাসপাতালের পরিচালক ডাঃ বখতিয়ার হোসেন৷ এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে নাইট ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৪:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬