০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. ইশরাক সিদ্দিকী

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০১:৩৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১০৫ শেয়ার
১৭৮

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ওই প্রজ্ঞাপনে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষর রয়েছে।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় ড. ইশরাক আহমদ সিদ্দিকী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজীপুর জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন বলে জানান।

এছাড়া তিনি জেলার সার্বিক উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. ইশরাক সিদ্দিকী

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬