০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে চাপাইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব শামসুল হক পালোয়ানকে ঘিরে আলোচনা

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৭৫ শেয়ার
১৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব শামসুল হক পালোয়ান নামও আলোচনায় উঠে এসেছে। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বিদেশ থেকে সহযোগিতা করে দলের রাজনীতি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি অর্জন করেছেন আলহাজ শামসুল হক পালোয়ান । ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে বিদেশ থেকেই ফোনের মাধ্যমে নিজ এলাকা কালিয়াকৈরের মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আলহাজ্ব শামসুল হক পালোয়ান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর মধ্যে তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
একাধিক তৃণমূল নেতাকর্মী বলেন, “আলহাজ্ব শামসুল হক পালোয়ান বিদেশ থেকেই আর্থিক সহযোগিতায় সবসময় দলের নেতাকর্মীদের পাশে থাকেন।
এজন্য অনেকেই তাকে চাপাইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখতে চান।”
অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা রয়েছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তবে নির্বাচন ঘনিয়ে এলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক পালোয়ান বলেন , “রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি বিদেশ থেকেও সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। যদি দলের সিদ্ধান্ত এবং এলাকাবাসীর সমর্থন পাই, তাহলে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে চাপাইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব শামসুল হক পালোয়ানকে ঘিরে আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬