০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৮:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১২ শেয়ার
২০২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যকে গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা জানান, দুর্ঘটনায় পুলিশ সদস্যের ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত পুলিশ সদস্যের নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইন্সে এসআই পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস ঢুকছিল। পুলিশ সদস্য মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই কাইয়ুম আলি জানান, হাবিব অফিসের কাজে সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে তিনি পুলিশ লাইন্সে ফিরছিলেন। জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলার সময় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ সদস্য

প্রকাশিত হয়েছে: ০৮:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬