১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১০:৪২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭১ শেয়ার
১২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কবরী বেগম (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবরী বেগম ওই এলাকার কাবেল উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর কবরীর একটি পুত্রসন্তান জন্ম হয়। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। পারিবারিক ও মানসিক নানা দুশ্চিন্তার কারণে সোমবার রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১০:৪২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬