০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
মানব খবর ডেস্ক
- প্রকাশিত হয়েছে: ০৮:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৩৪ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় অজ্ঞাত পরিচিত এক চোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রা ত্রীমোড়ের পূর্বপাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় এঘটনা ঘটে।
কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম জানান, বুধবার রাতের কোনো এক সময়ে চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোর মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগ













