গাজীপুর ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ইসরাক সিদ্দিকী
- প্রকাশিত হয়েছে: ০১:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৩৯১ শেয়ার
অনলাইন ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই গাজীপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী । দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত। বিশেষ করে করোনা মহামারী, বন্যা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দুর্যোগে তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন, তা তাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক অঙ্গনে একজন পরিশ্রমী, নম্র এবং সজ্জন নেতা হিসেবে পরিচিত ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা বলছেন, ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী ভাই আমাদের একজন পরীক্ষিত নেতা। তিনি যেকোনো দুর্যোগে আগে থাকেন, মানুষের জন্য কাজ করেন। আমরা তাকে আগামী নির্বাচনে গাজীপুর-১ আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।” বিএনপি’র কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী রয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নেতাকর্মীদের বিশ্বাস, রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সাংগঠনিকভাবে সুসংহত করতে তিনি অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। সাধারণ ভোটাররা বলছেন,ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী আমাদের আপনজন। তিনি যদি বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন পান, তাহলে এলাকায় গণজোয়ার সৃষ্টি হবে এবং তিনি বিজয়ী হবেন এবং বিএনপিকে গাজীপুর ১ আসন উপহার দিবেন বলেই আমাদের বিশ্বাস। গণমানুষের এই প্রত্যাশা ও ভালোবাসা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, গাজীপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।










