১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে গোল্ডেন বেঙ্গল ফিসারিজে শেয়ার বিরোধ — প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৬:২৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ২১২ শেয়ার
১৯৬

অনলাইন ডেক্স :
গাজীপুরের কালিয়াকৈরে “গোল্ডেন বেঙ্গল ফিসারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড” কোম্পানিকে কেন্দ্র করে শেয়ার বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন কোম্পানির শেয়ারহোল্ডার এস এম ময়দুল ইসলাম (৪৭)।

শুক্রবার সকালে উপজেলার গলাচিপা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কোম্পানিটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠার পর থেকে কোনো শেয়ার অডিট, জেনারেল মিটিং বা লাভ-লোকসানের হিসাব প্রকাশ করা হয়নি। বিষয়টি জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু আব্দুল্লাহসহ কয়েকজন তাকে প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এস এম ময়দুল ইসলাম ছাড়াও আমিনুল ইসলাম সিকদার ও আতিকুল ইসলাম সিকদার বক্তব্য রাখেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে গোল্ডেন বেঙ্গল ফিসারিজে শেয়ার বিরোধ — প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৬:২৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫