বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

কালিয়াকৈরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুকুরে ডুবে অ্যাভেরি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত শিশু অ্যাভেরি ওই এলাকায় অবস্থিত অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল (বিএএসসি) নামের প্রতিষ্ঠানে কর্মরত এক শিক্ষক দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। 

পরে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সোহেল টুডো ও স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিসুর রহমান শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

মাত্র তিন বছর বয়সে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একটি ছোট্ট শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়েও শোকের আবহ বিরাজ করছে।

পুকুরে পড়ে শিশুটির মৃত্যুর ঘটনাটি এলাকাবাসীর মধ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বাড়ির আশপাশে পুকুর  জলাশয় থাকলে শিশুদের খেলাধুলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন তাদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার গুরুত্ব আবারও সামনে এসেছে।

শিশুর এমন অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজনেরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুকুরে ডুবে অ্যাভেরি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত শিশু অ্যাভেরি ওই এলাকায় অবস্থিত অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল (বিএএসসি) নামের প্রতিষ্ঠানে কর্মরত এক শিক্ষক দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। 

পরে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সোহেল টুডো ও স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিসুর রহমান শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

মাত্র তিন বছর বয়সে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একটি ছোট্ট শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়েও শোকের আবহ বিরাজ করছে।

পুকুরে পড়ে শিশুটির মৃত্যুর ঘটনাটি এলাকাবাসীর মধ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বাড়ির আশপাশে পুকুর  জলাশয় থাকলে শিশুদের খেলাধুলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন তাদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার গুরুত্ব আবারও সামনে এসেছে।

শিশুর এমন অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজনেরা।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x