০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
গাজীপুর-১ শিক্ষা প্রতিষ্ঠানে ধানের শীষের প্রচারণা
মানব খবর ডেস্ক
- প্রকাশিত হয়েছে: ০১:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১০৮ শেয়ার
গাজীপুর ১ বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান বুধবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলা ও কোনাবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধানের শীষের প্রচারণা চালিয়েছেন।
দলীয় সুত্র জানায়, গাজীপুর-১ বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান আজ দিন ব্যাপী উপজেলার কালিয়াকৈর ডিগ্রী কলেজ, কালিয়াকৈর সরকারি কলেজ, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমি স্কুল এন্ড কলেজ, কোনাবাড়ি কলেজ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র,শিক্ষক ও স্ট্রাফদের সাথে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষের প্রচারণা চালিয়েছেন এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ










