০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান পুড়ে ছাই

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০১:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯ শেয়ার
১১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি বাজারে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় সোয়া ৫টার দিকে বাজারের মনির হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় পথচারীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা কালিয়াকৈর ফায়ার সার্ভিস-এ খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ১৮টি দোকান ও ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আজমত আলী, কমল, বাচ্চু, মনির হোসেন, আব্বাছ আলী, ফয়সাল আহাম্মেদ, আশরাফুল আহাম্মেদ, আব্দুল কদ্দুস মিয়া, হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী।
বাজারের একটি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এজেন্সির মালিক ফয়সাল আহাম্মেদ জানান, তার দোকানে থাকা এক কোটি চার লাখ টাকার স্ট্যাম্প, ২৭টি পাসপোর্ট, আসবাবপত্র ও কম্পিউটারসহ প্রায় সোয়া কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
তারিখ ২৭/২/২০২৫

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে: ০১:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬