০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১১:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১২৬ শেয়ার
২০১

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীকে ১৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আটক ইমামকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১১:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫