গাজীপুরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ চেক বিতরণ
- প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৫ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈরে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন,সহকারী কমিশনার (ভূমি ) মোঃ ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর নির্বাহী জাহিদুল আলম তালুকদার।
উপজেলার মোট ৮৪ জন দুস্হ মহিলাদের মাঝে প্রাথমিক পর্যায়ে ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে মোট ৩৭ জনকে ১ লক্ষ ৮৩ হাজার ৫ শত টাকার নগদ চেক বিতরণ করেন।









