আমায় একজন ভালো মানুষ দাও । আমার জীবনে ভালো মানুষ দেখেছি বলে মনে হয় না। আপনি দেখেছেন কি ? আমার তো মনে হয় ভালো মানুষ কথাটি কাব্য বা উপন্যাসের ব্যাপার। সমাজে সত্য দর্শণ মেলা অসম্ভব। কোন মানুষের সাথে যখন পরিচিত হই, তখন মনে হয়-এই বোধ করি ভালো মানুষের সন্ধান পেয়ে গেলাম। কথা-বার্তা, চাল-চলন, বিচার-বিবেচনায় সব ভালো। কিন্তু আস্তে আস্তে তার সাথে ঘনিষ্টভাবে মিশতে থাকলে দেখা যায়-মানুষটি ভালো না। অর্থাৎ, দূর থেকে দেখে কাউকে ভালো মানুষ মনে হলেও, কাছে গিয়ে দেখা যায় তার দোষের অন্ত নেই। গুণের পাল্লার চেয়ে দোষের পাল্লাই ভারী। তারপরেও বিশ্বাস করতে চাই-সমাজে ভালো মানুষ নিঃশ্চয় আছে। আমরা হয়ত তাঁকে খুঁজে পাচ্ছিনা।