গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান বুধবার দুপুরে কালিয়াকৈরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ২৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
তিনি বলেন, এ কর্মপরিকল্পনার লক্ষ্য গাজীপুর-১ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, শ্রমিক অধিকার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপি সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিযাকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন সহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।