গাজীপুর-১ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান আজ সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের আগে কালিয়াকৈর বাস টার্মিনালে হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও ভোটার সমর্থকদের উপস্থিতিতে বিশেষ মনাজাত ও একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর লতিয়,সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির,পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।