গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের উলামা-মাশায়েখদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চন্দ্রা মসজিদে হযরত ওমর (রাঃ) আয়োজিত এ মতবিনিময় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মেয়র মজিবুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উলামা পরিষদের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।