নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সিরাজুল ইসলাম খোকার বাড়িতে শনিবার গভীর রাত ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাড়ির সকল সদস্যের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতরা হামলা চালানোর সময় ছুরিকাঘাতে পরিবারের একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ। তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে