দর্শকদের উচ্ছ্বাস ও টান টান উত্তেজনার মধ্য দিয়ে গাজীপুরে হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ। শুক্রবার দুপুরে কা‌লিয়া‌কৈ‌রের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মা‌ঠে ম‌্যাচ‌টি অনু‌ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টিম গ‌্যালাক্সী কু‌ড়িগ্রাম ও রোজার রাইডার্স কু‌ষ্টিয়া প্রতিদ্ব‌ন্ধিতা ক‌রেন । খেলার প্রথমা‌র্ধে ব্যাটিংয়ে নামে টিম গ‌্যালাক্সী। নির্ধারিত ২০ ওভার‌ে তাদের সংগ্রহ ২৫৬ রান । জবাবে রোজার রাইডার্স কু‌ষ্টিয়া ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ ২৪৪ রান। এতে ১২ রানের ব্যবধানে ম্যাচ বিজয়ী হয়েছেন টিম গ‌্যালাক্সী কু‌ড়িগ্রাম।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে টেপ বল ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যা দরকার তাই করা হবে।
এসময় তার সঙ্গে মু‌ক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ব‌্যা‌রিষ্টার ইশরাক হোসেন, গাজীপুর -১ আসনের
সংসদ সদস্য মজিবুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজক , বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের
চেয়ারম্যান সা‌রোয়ার হো‌সেন আকুল বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা খেলাধুলাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছি। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের মাধ্যমে খেলোয়াড় তৈরি হচ্ছে যারা সামনের বিপিএলে খেলবে।
: সা‌রোয়ার হো‌সেন আকুল
চেয়ারম্যান, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড।

উত্তেজনাপূর্ণ খেলা দেখতে শিক্ষার্থীসহ আশেপাশের হাজার হাজার এলাকাবাসী ভিড় করেন