মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার (২১ জুন) জুন ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং সরকারি দপ্তরসমূহের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ডেঙ্গু ও হামের প্রকোপ প্রতিরোধ, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, খাদ্য বিভাগের কার্যক্রম জোরদারকরণ, নিষিদ্ধ জাল ব্যবহার ও জাটকা নিধন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি, নন্দীর বাজার, ভীমগঞ্জ বাজার, ঝগড়ারচর বাজার, নন্নী বাজার ও গাজীর খামারে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব প্রেরণ, জেলা অফিসার্স কোয়ার্টার নির্মাণের জন্য জমি নির্ধারণ এবং জেলার ব্র্যান্ডিং পণ্য ও এসডিজি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ আরিফা সিদ্দিকা, শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছাইদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, জেলা নিবন্ধক, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

এ ছাড়া সভায় জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা হলেন— শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শ্রীবরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং নালিতাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। এছাড়াও কমিটির অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।