উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার পতনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করেছে। ডিএসইতে এদিন মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং মোট ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি হাতবদল হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে পুঁজিবাজারের মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা। বিভিন্ন শ্রেণির কোম্পানির মধ্যে 'এ' শ্রেণির ১৯৪টির ৬০টির দাম বাড়লেও ১১৪টির কমেছে, 'বি' শ্রেণির ৭৩টির মধ্যে ১৭টির ও 'জেড' শ্রেণির ১১৯টির মধ্যে ৩১টির দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ৩টি, করপোরেট বন্ডের চারটির একটির দর বাড়লেও সরকারি সিকিউরিটিজের চারটির সবগুলোরই দর কমেছে।