উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুর সাড়ে ১ টায় সবশেষ খবর অনুযায়ী সড়কে বিক্ষোভ অব্যাহত ছিল।এদিকে, আন্দোলনের একপর্যায়ে স্থানীয় সাদমা টেক্সটাইল নামে একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরে শ্রমিকরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও আসছেন।