উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নিজেই এই তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্যই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার পরই কেবল ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।