উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানোর পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তরুণ তারকা লামিন ইয়ামালের ভূয়সী প্রশংসা করেছেন। জার্মান কোচের মতে, ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, ইয়ামালের পারফরম্যান্সে তিনি অত্যন্ত খুশি এবং তার মানসিকতাও দারুণ। এত অল্প বয়সে নিয়মিত খেলে প্রচুর চাপ সামলালেও সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বড় জয় পেলেও বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়দের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরিক গার্সিয়া, জেরার্ড মার্তিন ও জুলস কুন্দের শারীরিক সমস্যা কোচকে ভাবাচ্ছে, যা সামনের একাদশ সাজানোয় অনিশ্চয়তা তৈরি করেছে। ব্যক্তিগত বা দলীয় রেকর্ডের চেয়ে মৌসুম শেষে শিরোপা জেতাই নিজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফ্লিক। পিএসজি ও রিয়াল মাদ্রিদের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।