উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। সরকারের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নিলেও তাঁর এই পদত্যাগের ঘটনা নতুন করে বাংলাদেশের মন্ত্রিসভায় পদত্যাগ ও অপসারণের ইতিহাসকে সামনে এনেছে। বিগত বছরগুলোতে বিভিন্ন সরকারের আমলে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রিসভা থেকে বাদ পড়ার একাধিক নজির রয়েছে। তবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রিত্ব ছাড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সরকারের আমলে নীতিগত বিরোধ, দুর্নীতি ও রাজনৈতিক চাপের মুখে মন্ত্রীরা পদত্যাগ করেছেন। ১৯৭৩ সালে ত্রাণসামগ্রী বিতর্কে অনিয়মের অভিযোগে বঙ্গবন্ধু সরকারের সময় পদত্যাগ করেছিলেন মিজানুর রহমান চৌধুরী। এছাড়া ১৯৭৪ সালে নীতিগত দূরত্বের কারণে পদপত্র জমা দিয়েছিলেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এরশাদ, জিয়াউর রহমান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেও মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগ বা অপসারণের বহু নজির রয়েছে।