উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন কমলেও এর গুরুত্ব এখনো অপরিসীম। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে একবার শিরোপা জেতা বাংলাদেশ আজ আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা এবার নতুন ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। দলের আত্মবিশ্বাস নিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সিনিয়ররা নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জেতা সম্ভব। আসন্ন এশিয়া কাপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের বাড়তি চাপের কথা উল্লেখ করে লিটন বলেন, এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একটি হার বড় প্রভাব ফেলতে পারে রানরেটে। সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করে ট্রফি ঘরে তোলাই লক্ষ্য বাংলাদেশের।