উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
রন্ধন ঐতিহ্য ও বিলাসিতার মেলবন্ধনে ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ ‘হাউস অব হান’। আজ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়, যেখানে মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে খাঁটি চীনা রন্ধনশৈলী তুলে ধরা হয়েছে। রেস্তোরাঁটির অন্যতম আকর্ষণ তাদের সিগনেচার ডাক, যা নিপুণভাবে প্রস্তুত ও পরিবেশন করা হয়। আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার জানান, হাউস অব হানের মূল লক্ষ্য হলো সততা ও স্বাদের সমন্বয়ে অতিথিদের সামনে ‘অনেস্ট লাক্সারি’ বা সৎ বিলাসিতা তুলে ধরা। শেফ চেন জানান, চীনা রন্ধনশৈলীর ঐতিহ্য ও উপকরণের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিটি পদ তৈরি করা হয়েছে। ব্যবসায়িক আলোচনা বা পারিবারিক যেকোনো আয়োজনের জন্য এখানে রয়েছে ১০টি প্রাইভেট ডাইনিং রুম, যেখানে অতিথিরা নিভৃতে সময় কাটানোর সুযোগ পাবেন। রেস্তোরাঁটি ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের কুর্মিটোলায় ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত। বিস্তারিত জানতে বা টেবিল রিজার্ভেশনের জন্য ০১৮৯৭৬৬৬৪৬৬ অথবা ০১৮৮৬৪৪১১৭৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন আগ্রহী ভোজনরসিকরা।