উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে বিশেষ করে দেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সিঙ্গাপুরের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের জন্য কার্যকর লজিস্টিকস সহায়তা, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং শিল্পের বিকাশে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছেন। সিঙ্গাপুরের প্রতিনিধি ফিলিপ অং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করবে। একইসঙ্গে তিনি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতিগত ধারাবাহিকতা ও ব্যবসায়িক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেছেন।