উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি: ||
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারপতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মদ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।