উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনীত ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মরক্কো ও পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর এক সাক্ষাৎকারে হাকিমি বলেন, তিনি আশা করেন পিএসজির কোনো খেলোয়াড় এবার ব্যালন ডি’অর জিতবে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই তারকা। তিনি জানান, ব্যক্তিগত পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা থাকলেও এটি না জিতলেও তিনি হতাশ নন, বরং মনোনীত হওয়াকেই বড় অর্জন বলে মনে করছেন।