উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
শীত মৌসুম শুরুর আগেই বাজারে লিলি বডি লোশনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করেও চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। উন্নত মান ও সাশ্রয়ী দামের কারণে পণ্যটি ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রিমার্কের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুপারশপসহ আধুনিক বিপণনকেন্দ্রগুলোয় গত বছরের তুলনায় কয়েক গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি অফারও দেওয়া হচ্ছে, যা ক্রেতাদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখছে। রাজধানীর হাতিরপুলের মীনা বাজারের ব্যবস্থাপক শোভন হোসেইন বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তাদের আউটলেটে ত্বকের যত্নের পণ্যের মজুত বাড়ানো হয়েছে। রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, লিলির পাশাপাশি নিওর ব্র্যান্ডের বডি লোশনও ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, বেস্ট বাই, আগোরা, মেট্রো মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন চেইন শপে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চলতি মৌসুমে দুই ব্র্যান্ডের লোশন বিক্রির লক্ষ্যমাত্রা সাত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ডিরেক্টর মো. রুবেল জানান, শীত শুরুর আগেই লিলি বডি লোশন নিয়ে ক্রেতাদের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। বিক্রির এ ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় নিয়ে সারা দেশে তাদের বিক্রয় পরিকল্পনা আরও জোরদার করা হচ্ছে। ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিরাও মনে করছেন, মৌসুমি চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন ও সরবরাহ বজায় রাখা অত্যন্ত জরুরি।