উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে চীনের এক্সিম ব্যাংক। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে বৈঠকে ব্যাংকটির প্রেসিডেন্ট ওয়াং চুনইং এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ, সরকারি পর্যায়ের (জিটুজি) গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী এসব প্রকল্পে দ্রুত অর্থায়নের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। উভয় পক্ষ বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। এছাড়া স্মার্ট গ্রিড নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি দক্ষতা বিনিময়ে ব্যাংকটি আগ্রহ দেখিয়েছে।