উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের এক আদেশে এই তথ্য জানানো হয়। জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সে অনুযায়ী প্রতিটি কর মেয়াদ সমাপ্তি পরবর্তী সময়ে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে এনবিআর কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (২) এ ক্ষমতা দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদগুলোর অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।