উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি: ||
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার শিমুলকুচি, আঠারোবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি।জব্দ করা এসব কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৭ হাজার ৮শ' টাকা।বিজিবি সূত্রে জানা গেছে , ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় এসব কসমেটিকস চোরাচালানিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচারের চেষ্টা করে।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ১৪ অক্টোবর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই কসমেটিকস আটক করে।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।