উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দাপুটে শুরু করেও শেষ পর্যন্ত ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। একসময় ২ উইকেটে ২২১ রান করা নাজমুল হোসেন শান্তর দল শেষ ১২৫ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট। আট উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে তাইজুল ইসলাম আউট হওয়ার পর নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। ৯২.৩ ওভারে ৩৪৬ রানে থামে সফরকারীদের ইনিংস। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইসলাম ৬৭ এবং লিটন দাস ৫৩ রান করেন। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সালিম সাফি ৮২ রানে চারটি উইকেট শিকার করেন। আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় সংগ্রহ ৩৬০ রান হওয়ায় বাংলাদেশের ইনিংসটি প্রত্যাশার চেয়ে কিছুটা ছোট হয়েছে। ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ।