উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬-এর আওতায় আগে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য তেল কোম্পানির অনুরোধ ও আলোচনার প্রেক্ষিতে ডাটা সেলস প্যাকেজ আরও সহজলভ্য করা হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, সময়সীমা বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর এ বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বহুগুণ বেড়ে যাবে।