উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
এশিয়ান গেমসে হতাশাজনক পারফরম্যান্সের স্মৃতি পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বাংলাদেশ দল। আবুধাবিতে একমাত্র টেস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। শুক্রবার দুপুর ১২টায় ম্যাচটি মাঠে গড়াবে। দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড হলেও, নিজ দেশে প্রতিকূল পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে তারা। দীর্ঘ ক্রিকেট ইতিহাসে ১৬১টি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও নিরপেক্ষ ভেন্যুতে এটিই বাংলাদেশের প্রথম পরীক্ষা। তবে ম্যাচ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।