উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ারের দরপতনের পাশাপাশি সূচকের বড় পতন হয়েছে। এদিন দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। সোমবার ডিএসইতে ৩৮৫টি কোম্পানির ১৬ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৭টি কোম্পানির দর বাড়লেও ৩০৩টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪০৪ দশমিক ৮৭ পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক নয় দশমিক ৬২ পয়েন্ট কমেছে।