উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্বাচনী দিনক্ষণ জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ২৭ অক্টোবর বাছাই শেষে ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। আইন অনুযায়ী, এই আসনে শুধুমাত্র বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।