উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর চাপাইর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় এমন একজন নেতৃত্ব প্রয়োজন—যিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার কল্যাণে কাজ করবেন। ইউনিয়নবাসীর মুখে মুখে এখন আলহাজ্ব শামসুল হক পলোয়ানের সুনাম ও তাঁর অবদানের কথা। স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের দাবি, আগামী দিনে আলহাজ্ব শামসুল হক পলোয়ানের মতো একজন দূরদর্শী, সৎ ও মেহনতি মানুষকেই তাঁরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।স্থানীয় বাসিন্দাদের মতে, চাপাইর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতিটি মানুষের পাশে বিপদে-আপদে দাঁড়ানোর মতো একজন দক্ষ ও উদার মনের মানুষের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে। আলহাজ্ব শামসুল হক পলোয়ান যেভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়নে অবদান রেখেছেন, তা ইউনিয়নবাসীর মনে গভীর আস্থা সৃষ্টি করেছে।স্থানীয়দের ভাষ্য: "আমাদের এমন একজন চেয়ারম্যান বা প্রতিনিধি প্রয়োজন, যাঁর দরজায় সাধারণ মানুষ সহজেই নিজের সমস্যার কথা বলতে যেতে পারে। আলহাজ্ব শামসুল হক পলোয়ান ভাই সবসময় সাধারণ মানুষের কথা শোনেন এবং নিঃস্বার্থভাবে সহযোগিতা করেন।" "চাপাইর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পলোয়ান সাহেবের মতো যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই।" ইউনিয়নবাসীর প্রত্যাশা—অনাচার, দুর্নীতিমুক্ত এবং একটি আধুনিক ও সুশাসিত চাপাইর ইউনিয়ন গঠনে আলহাজ্ব শামসুল হক পলোয়ানের নেতৃত্বই এনে দিতে পারে কাঙ্ক্ষিত পরিবর্তন।