উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১ নম্বর ফুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন হাবেজ উদ্দিন সরকার কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কলেজের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বক্তব্যে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিডিসির অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।হাবেজ উদ্দিন সরকার কলেজের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন আজিজুর রহমান আজিজ।এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন